দেশবাংলা
হুমকির মুখে এক মুক্তিযোদ্ধার বসত বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের একটি পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে এক মুক্তিযোদ্ধার বসত বাড়ি ও বাড়ির বাউন্ডারি। এ অবস্থায় ঝুঁকি নিয়েই বসবাস করছে পরিবারের সদস্যরা।
উপজেলার মোগড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবুল হোসেনের বসতবাড়ি ও বাড়ির বাউন্ডারির দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের মালিক শামীম ভূঁইয়া,সেলিম ভূঁইয়া ও মনির হোসেন।
তারা বলেন, নিজস্ব কোন ফান্ড না থাকায় সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত দরখাস্ত করা হয়েছে। আর মোগড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন জানান, পুকুরের মালিকরা পাড় সংস্কার করলে ওই রাস্তাটি করে দেয়া হবে।



