বিশ্ববাংলা

নভেম্বরে ১৫৫ কোটি ডলার রেমিটেন্স আয়

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ১৫৫ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৭৫ শতাংশ বেশি। নগদ দুই শতাংশ হারে প্রণোদনা ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ, সরকারের বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগের ফলে, রেমিটেন্সের গতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেড়েই চলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের গতিধারা। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ১৫৫ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বিগত বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৭৫ শতাংশ বেশি।

এ নিয়ে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ৭৭১ কোটি ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন তারা। যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি।

এর আগে অক্টোবর মাসে ১৬৪ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। তার আগে সেপ্টেম্বরে পাঠিয়েছিলেন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার। আগস্টে আসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।

নগদ দুই শতাংশ হারে প্রণোদনা ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ, সরকারের বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগের ফলে, রেমিটেন্সের গতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা এখন দেশে ১০০ টাকা রেমিটেন্স পাঠালে নগদ দুই শতাংশ প্রণোদনা দেয়ায়, ১০২ টাকা তুলতে পারছেন। বাজেটে এজন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা রেখেছে সরকার।

মিজানুর রহমান, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button