বিশ্ববাংলা

ফ্লাইট বাড়লেও কমেনি ভাড়া, দুশ্চিন্তায় বাংলাদেশিরা

১৪ ডিসেম্বর থেকে কুয়ালালামপুর টু ঢাকা চালু হচ্ছে বিমানের অতিরিক্ত ফ্লাইট। কোনো রকম হয়রানি ছাড়া কমমূল্যে এয়ার টিকিট বিক্রির প্রস্তাব রাখলেও কমেনি ভাড়া। মালয়েশিয়ার অতিরিক্ত ফ্লাইট বাড়লেও কমেনি বিমান ভাড়া। শুধু যাওয়ার টিকিটই এখন দেড় হাজার থেকে ২ হাজার রিঙ্গিত। 

চলতি মাসেই শেষ হচ্ছে সাধারণ ক্ষমা কর্মসূচি। ১ আগস্ট থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমা কর্মসূচি এখন শেষ পর্যায়ে। এয়ার টিকিট না থাকায় আবেদন জমা করতে পারেননি অনেকে। বিমানের টিকিটের বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, শুধু একবারের টিকিটই এখন দেড় হাজার থেকে ২ হাজার রিঙ্গিত। কোনোরকম হয়রানি ছাড়া কমমূল্যে এয়ারলাইন্স টিকিট বিক্রির প্রস্তাব রাখলেও কমেনি বিমান ভাড়া।

অতিরিক্ত ফ্লাইট-কুয়ালালামপুর টু ঢাকা, ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির সুবিধা নিয়ে দেশে ফিরে যেতে বাংলাদেশ সরকার আগামী ১৪ ডিসেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতিরিক্ত ১৬টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটের টিকিট মূল্য ইকোনমি লাগেজ ছাড়া ১২৯৪ রিঙ্গিত; লাগেজসহ ১৭৪৪ রিঙ্গিত। বিজনেস ক্লাস ২৪২৪ রিঙ্গিত এবং ২৯২৯ রিঙ্গিত।

অন্যদিকে বিদেশি এয়ারলাইন্সের মধ্যে ফ্লাইট রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্দো এয়ার ও এয়ার এশিয়ার। ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম জানান, যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর ঢাকা-কুয়ালালামপুর ও কুয়ালালামপুর-ঢাকায় ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button