বিনোদন

আ.লীগের সম্মেলনে গাইবেন রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন

২০ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম ত্রি-বাষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজ বেগম। নৃত্য পরিবেশন করবেন শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।

সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের কার্যক্রম জানাতে ওয়েবসাইট খুলেছে আওয়ামী লীগ।

জানা যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। তাদের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত থাকবেন। দেশবরেণ্য শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সময় স্বল্পতার কারণে সবাইকে গান পরিবেশনের সুযোগ দেওয়া সম্ভব হবে না।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button