বিশ্ববাংলা
প্যারিসে এক বাংলাদেশির মৃত্যু

ফ্রান্সের প্যারিসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সফর উদ্দিন নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি কর্মস্থলে নিজ দায়িত্ব পালনরত অবস্থায় মারা যান।
সফর উদ্দিনের বাড়ি বিয়ানিবাজার উপজেলার আলীনগরের রামধা এলাকায়। তার মৃত্যুতে ফ্রান্সের বাঙালি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।



