দেশবাংলা

টেকনাফে দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আমিন ও মোহাম্মদ সোহেল নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

ভোরে হ্নীলা রঙ্গিখালীর গাজীপাড়া সংলগ্ন পশ্চিম পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার নিহত দুজনসহ চার মাদক ব্যবসায়ীকে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬টি অস্ত্রসহ আটক করেছিল র‍্যাব।

পুলিশ জানায়, আটকের পর মোহাম্মদ আমিন ও সোহেল জিজ্ঞাসাবাদে বলেছেন, তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র সংরক্ষিত আছে।

ওই তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে হ্নীলা রঙ্গিখালীর গাজীপাড়া সংলগ্ন পশ্চিম পাহাড়ের পাদদেশ এলাকায় অভিযানে গেলে, মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে ৯৫ হাজার পিস ইয়াবা, ৬টি দেশীয় অস্ত্র, ১৮ রাউন্ড কার্তুজ ও ১৮টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button