দেশবাংলা

হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে ঋতু পরিক্রমার সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরে হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের প্রকোপ। দিনদিন বেড়েই চলেছে শীতের অনুভূতি। শীত বাড়ার সাথে সাথে দূর্ভোগও বেড়েছে জেলার নিম্নআয়ের মানুষ।

খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও রাতে অতিরিক্ত ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে প্রায় নির্ঘুম রাত কাটছে অনেক নিম্নআয়ের শ্রমজীবী মানুষের।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি বিরাজ করায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে রাত পেরিয়ে সকাল ১০টা পর্যন্ত শীতের তীব্রতায় কাবু হয়ে যাচ্ছে এ জেলার মানুষ।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা তেঁতুলিয়া উপজেলার মানুষ। রাতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এ কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। শীতের পাশাপাশি  ঠান্ডা বাতাস বাড়ছে পাল্লা দিয়ে মাঝ রাতে বৃষ্টির মতো কুয়াশাপাত হচ্ছে।

শীতের তীব্রতায় দিনের বেলাতেও শহরে জনসমাগম যেমন কমে গেছে তেমনি সন্ধ্যার পর পরই হাঁট-বাজার একবারে ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতে গড়ম কাপর কিনতে ক্রেতারা ছুটছেন দোকানে।

চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ হতে পারে বলে আশংকা করছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

প্রশাসনের পক্ষ  থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা শীতার্ত মানুষের তুলনায় পরিমাণে খুবই কম। প্রশাসনের পক্ষ থেকে জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য এনজিও ও অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ডিজার হোসেন, পঞ্চগড় প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button