নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে সফররত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী ও আইন বিভাগের অধ্যাপক ড. মো: জহুরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক। এসময়, দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান তারা।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের পালকি চাইনিজ রেষ্টুরেন্টে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক এর উদ্যোগে গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, মো: আনিসুজ্জামান সবুজ ও মো: বিদ্যুৎ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল হামিদ।
এতে, প্রধান অতিথি ছিলেন, দেশটি সফররত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো: জহুরল ইসলাম।
বক্তব্য রাখেন, হাজী মো: সুজাউদ্দিন সেলিম , মোহাম্মদ হাসানাত, এনওয়াই পিডি পুলিশের অফিসার হাফিজুর রহমান হাফিজ, মো: কবির আলী , সাংবাদিক মো: নেহার সিদ্দিকী ও অতুল প্রসাদ রায়। দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ভুয়সী প্রশংসা করেন অতিথিরা।
এসময়, কামরুল ইসলাম মৃদুল , আলামিন হোসেন, আমিনুল ইসলাম , হামিদুল ইসলাম , বশির আহমেদ , আহসান হাবীব লিটন , আশরাফুল ইসলাম , জাহিদুজ্জামান জুয়েল , আব্দুল ওয়াদুদ ও আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



