দেশবাংলা

ব্রিটেনের নির্বাচনে আফসানার জয়ে জগন্নাথপুরে উৎসবের আমেজ

ব্রিটেনের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম। এতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার নিজ এলাকার মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ।

বিশাল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। লেবার পার্টির মনোনয়ন পেয়ে পূর্ব লন্ডনের পপুলার লাউম হাউজ আসন থেকে ২৮ হাজার ৯০৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৬০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শ্যাওন ওকে ভোট পেয়েছেন ৯ হাজার ৭৫৬। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের কয়েকজন প্রবাসি জানান, বাংলাদেশী বংশোদ্ভুত জগন্নাথপুর পৌরসভার ইনাত নগর লুদুরপুর গ্রামের মনির উদ্দিনের মেয়ে আফসানা বেগমের জন্ম ব্রিটেনে।

তাঁর বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র ছিলেন। তার ছয় মেয়ে এর মধ্য আফসানা পাচঁ নাম্বার, পূর্ব লন্ডনের পপলার লাউম হাউজ আসন থেকে প্রথমবারের মতো একজন বাঙালী নারী হিসেবে আফসানা বেগম এমপি নির্বাচিত হওয়ার জগন্নাথপুরীসহ যুক্তরাজ্যের বসবাসরত বাঙ্গালি কমিউনিটিদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে। এমন গ্রামের বাড়িও উৎসবের আমেজ বইছে। জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর লুদরপুর গ্রামের মামুন আহমদ জানান, আমাদের এলাকার মেয়ে আফসানা বেগম ব্রিটেনের এমপি নির্বাচিত হওয়াতে খুবই ভালো লাগছে। তিনি শুধু জগন্নাথপুর উপজেলাকে আলোকিত করেননি, তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

আফসানা বেগম পিতা: মনির উদ্দিন, মাতা: নাজমা বেগম, গ্রাম: ইনাত নগর, দাদা: ঈমান উল্লাহ আপসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা পপলার অ্যান্ড লাইমহাউসে। তার পৈতৃক বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকায়।

আপসানা বেগম লন্ডনের কুইনমেরী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ে ডিগ্রিধারী ও একজন লেবার পার্টি প্রধান জেরেমী করবিন সমর্থিত রাজনীতিক। তিনি ইস্ট লন্ডনেই বড় হয়েছেন ও লেখাপড়া করেছেন।

আপসানা টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়েযুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের প্রবাসি সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, আফসানা বেগম আমাদের জগন্নাথপুরের মেয়ে। ব্রিটেনের মাটিতে তিনি গর্বিত করেছেন আমাদেরকে।

তিনি বলেন, আফসানার বাবা প্রয়াত মনির উদ্দিন লেবার দলের মেম্বার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলার ছিলেন। বাবা অনুপ্রেরণায় আফসানা রাজনীতিতে আসেন। আফসানা বেগমের বিশাল জয়ে আমরা আনন্দিত।

গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button