বিশ্ববাংলা

যুক্তরাজ্যে নারীদের কর্মসংস্থান বিষয়ক সেমিনার

যুক্তরাজ্যে নারীদের কর্মসংস্থানের ওপর বিশেষ তথ্য ও অনুপ্রেরণা ধর্মী ‘রোড টু ওয়ার্ক’ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, প্রকল্প পরিচালক ফারহানা জামান ও আবু হাসনাত। বক্তব্য রাখেন, উদ্যোক্তা ও লেখিকা তানজিলা জামান।

এসময় তিনি বলেন, নারীরা বিভিন্ন দক্ষতা অর্জন করে খুব সহজে ঘরে বসেই ছোট খাটো ব্যবসা করে অর্থ উর্পাজন করতে পারেন। অনুষ্ঠানে, নারী উদ্যোক্তাদের সুস্বাদু খাবার, জুয়েলারী ও কসমেটিকসহ বিভিন্ন স্টলে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এতে, ওয়ার্ক পাথ, ভি এস এস, ইডেন কেয়ার এবং চেইঞ্জসহ স্থানীয় বেশ কয়েকটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান অংশ নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button