বিশ্ববাংলা
শিক্ষাবিষয়ক গবেষণায় প্রবাসী বাংলাদেশিকে ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান

শিক্ষাবিষয়ক গবেষণায় সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি শামীম জোয়ার্দারকে ইনোভেশন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান সোসাইটি ফর কম্পিউটারস ইন লার্নিং ইন টারশিয়ারি এডুকেশন এর বার্ষিক কনফারেন্সে, তাকে এ এওয়ার্ডে ভূষিত করা হয়।
দীর্ঘদিন যাবত অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শামীম জোয়ার্দার আইলার্ন ইনসাইট নামক একটি এপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন, যা শিক্ষাবিষয়ক কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের সংযুক্ততা সম্পর্কে শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদেরকে অধিকতর পরিস্কার ধারণা দেবে।
এ বছর তার সাথে ইনোভেশন এওয়ার্ডপ্রাপ্ত অন্য গবেষকরা হলেন ক্রিশ্চিয়ান মোরো, ব্রেন্ট গ্রেগরি এবং লিসা হ্যারিস।



