মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে বিপাকে চাঁদপুর গণপূর্ত বিভাগ

চাঁদপুরে মুক্তিযোদ্ধারে জন্য তৈরী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সমদ্বিবাহু ত্রিভূজ আকৃতির। এ ভবন বুঝে নিচ্ছে না মুক্তিযোদ্ধারা। তাই এটি নিয়ে বিপাকে পড়েছে চাঁদপুর গণপূর্ত বিভাগ। আর মুক্তিযোদ্ধাদের অভিযোগ, তাদের মতামত না নিয়েই ভবনটি করা হয়েছে। তাও নকশা অনুযায়ী করা হয়নি।
চাঁদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের কাজ দুই কোটি টাকায় শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াত ট্রেডার্স। ভবনটি নির্মাণে ৫৩ লাখ ৬০হাজার টাকা কম খরচ করা হলেও এ প্রকল্পের আসল লক্ষ্য ও উদ্দেশ্যে ভেস্তে যেতে বসেছে।
বাহির থেকে সব ঠিকঠাক আছে মনে হলেও ভবনের উত্তর পাশে গিয়ে দেখা যায় প্রকল্পের যে নকশা ছিলো সে মোতাবেক করা হয়নি। মূলত এর দক্ষিণ পাশে প্রস্থ আনুমানিক ৬০ ফুট থাকলেও উত্তর পাশে প্রস্থ আছে ৫ফুট। আর লম্বায় দুই পাশে সমানই থাকার কথা। এখন ভবনের চারপাশ বদ্ধ। এর নিচের ফ্লোর মার্কেটের মতো করার কথা ছিলো।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। এদিকে, গণপূর্ত বিভাগ বলছেন,এখন ভবনটি হস্তান্তরের জন্যে প্রস্তুত রয়েছে।
৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩তলা ভবনটি নির্মাণে ২০১৫-১৬ অর্থ বছরে এডিপি অর্থ বরাদ্দ দেয়। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থ বছরে কাজ শেষ করে গণর্পূত বিভাগ। ভবনটি ৮০ ফুট দৈর্ঘ্য ও ৬০ প্রস্থ করার কথা থাকলেও এখন এটি সমদ্বিবাহু ত্রিভূজ হয়ে গেছে।
মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি



