অন্যান্যবাংলাদেশ

৮ মন্ত্রণালয়ের ৯ প্রকল্পের অনুমোদন

ভাসান চরে রোহিঙ্গাদের আবাসন নিরাপত্তাসহ ৮ টি মন্ত্রণালয়ের মোট ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে আগারগাওয়ে এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে প্রকল্প গুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠকের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সকল ভবনে প্রি-পেইড মিটার দেয়ার পাশাপাশি বেশকিছু নির্দেশনাও দিয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সম্পূর্ণ দেশিয় অর্থায়নে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে দেশে ১.৩ শতাংশ দারিদ্র্য কমে এসেছে বলে জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া রোহিঙ্গাদের আবাসনের ব্যাপারে নেয়া সিদ্ধান্তগুলোও তুলে ধরেন মন্ত্রী।

এসময়, বিল দেয়ার ঝামেলা এড়াতে সংসদের সকল ভবনে অত্যাধুনিক কার্ড সিস্টেমের মিটার লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান পরিকল্পনামন্ত্রী।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button