ঢালিউডবিনোদনবিশ্ববাংলা
শ্রীলংকার জাতীয় টেলিভিশনে বাংলাদেশি সিনেমা

শ্রীলংকার জাতীয় টেলিভিশনে প্রিমিয়ার হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের আলোচিত ছবি ‘মাটির প্রজার দেশে’। রোববার স্থানীয় সময় রাত ১০ টায় ছবিটি প্রদর্শিত হয় বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক আরিফুর রহমান।
বাংলাদেশে শ্রীলংকার হাইকমিশন আয়োজিত চলচ্চিত্র উৎসবে ‘মাটির প্রজার দেশে’ ছবিটি দেখানো হয়েছিল। সেখানে শ্রীলংকার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছবিটি দেখে ভালো লাগে।
এরপরই তারা শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও ছবির প্রযোজক আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। পরে উভয় দেশের রাষ্ট্রীয় নিয়ম মেনে ছবিটি শ্রীলংকার জাতীয় টেলিভিশনে দেখানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান গুপি প্রোডাকশন থেকে জানানো হয়, ‘মাটির প্রজার দেশে’ মাধ্যমে শ্রীলঙ্কার ন্যাশনাল টেলিভিশনে প্রথমবারের মতো কোন ভিন্ন ভাষার ছবির প্রিমিয়ার হলো।



