আন্তর্জাতিকএশিয়া
‘ইজ্জতের জন্য লড়তে নেমেছি, মাথা নত করব না’

ভারতের পশ্চিমবঙ্গের জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি ও সিএএ করার চেষ্টা চালালে মৃতদেহের ওপর দিয়ে করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মমতা বলেন, ইজ্জতের জন্য যখন লড়তে নেমেছি, তখন মাথা নত করব না। এনআরসি ও সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব।
সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে এই মহামিছিলের আয়োজন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।



