
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) পূর্ণাঙ্গ ডিজিটাল যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আইইবি’র কাউন্সিল হলে প্রতিষ্ঠানটির ডাইনামিক ওয়েব সাইট এবং অ্যাপ উদ্বোধনের মাধ্যমে এই ডিজিটাল কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ গত ৭১ বছরে দেশের অনেক উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করেছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে প্রকৌশলীদেরও হাতের ছোঁয়া নেই। সব ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে। আমাদের দেশের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
আইইবির ডাইনামিক ওয়েব পোর্টালের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন, সদস্য নবায়ন এবং সদস্য আপগ্রেড করা যাবে। যেকোনো ফি অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে।
সকল প্রকার নোটিশ, ইভেন্ট, তথ্য ও সংবাদ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঘরে বসেই আইইবি’র সকল সেবা প্রদান করবে এই অত্যাধুনিক ওয়েবসাইট এবং অ্যাপ এর মাধ্যমে।
আইইবি’র এই ডিটিটাল কার্যক্রমঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।



