দেশবাংলা

সোনাতলা উপজেলায় বিদ্যুৎবিহীন ১০টি গ্রাম

বগুড়ার সোনাতলাকে একবছর আগে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হলেও, এর আওতায় এখনো আসেনি প্রায় ১০টি গ্রাম। এতে লেখাপড়ায় যেমনি পিছিয়ে পড়ছে কোমলমতি শিশুরা, তেমনি নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সহশ্রাধিক পরিবার।

অতি দ্রুত বিদ্যুৎ সুবিধা দেয়ার দাবি ভুক্তভোগীদেরআর সংশ্লিষ্টরা বলছেন, এসব এলাকাগুলোকে অতি দ্রুত বিদ্যুতের আওতায় আনা হবে।

বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে ১০টি’কে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যে ৯টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হলেও সোনাতলার অনেক এলাকায় এখনও পৌঁছেনি বিদ্যুতের আলো।

উপজেলার ২টি ইউনিয়নের চরাঞ্চলের চর চুকাইনগর, চর খাবুলিয়া, চর মোহনপুর, চর সুজাইতপুরসহ ১০টি গ্রাম এখনো বিদ্যুৎবিহীন। গ্রামগুলোতে সরকারীভাবে দু-একটি পরিবারে সৌর বিদ্যুৎ দেয়া হয়েছে। আর বাকি পরিবারগুলো আলো সুবিধা নেয় মাসিক কিস্তিতে।

যার টাকা পরিশোধ করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে বানভাসীদের পক্ষে। আবার কিছু কিছু পরিবারে আলোর একমাত্র ভরসা কেরোসিনের কুপি বাতি ও হ্যারিকেন। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করতে সমস্যা হচ্ছে।

খুব দ্রুত সময়ের মধ্যে এ গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে বলে জানান, বগুড়া পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস।

চরাঞ্চলের ১০টি গ্রামে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা বানভাসি মানুষের।

তানিয়া ইসলাম, বগুড়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button