আইন-বিচারবাংলাদেশ

পিইসিতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার নির্দেশ

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পিইসি পরীক্ষায় শিশু বহিস্কার কেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নেয় উচ্চ আদালত। এ বিষয়ে আদালত অসন্তুষ্টি প্রকাশ করে, ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তদরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। এছাড়া ওইদিন এ বিষয়ে প্রয়োজনীয় নথি দিয়ে তাকে আদালতে হাজির হতে হবে।

এর আগে ২১ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা- পিইসিতে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিস্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বহিস্কৃত পরীক্ষার্থীদের পুণরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চায় উচ্চ আদালত।

এ প্রসঙ্গে আইনজীবীরা জানান, বহিস্কৃত শিশুদের বয়স ছিল ১০ থেকে ১১ বছর এবং কোমলমতি এই শিক্ষার্থীদের এই বহিস্কার তাদের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই আদালত এই রুল জারি করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button