প্রধানমন্ত্রীবাংলাদেশ

বিজিবি সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান

দেশপ্রেম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, বিজিবি দিবসে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় বিজিবি সদস্যদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন তিনি।

বুধবার সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের পর প্যারেড পরিদর্শন শেষে শুরু হয় কুচকাওয়াজ। ৪টি কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এসময় বিজিবিতে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা এবং সদস্যদের পদক পরিয়ে দেন সরকার প্রধান। দেশের স্বার্থ সমুন্নত রেখে বিজিবির সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানান, প্রধানমন্ত্রী।

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি ভূমিকার প্রশংসাও করেন তিনি। এছাড়া সততা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা।

পরে, মোটর র‍্যালী ও ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’ এর ওপর সম্মিলিত প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button