
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ শান্তি দুই মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস।
দিনটি কেন্দ্র করে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে খামার বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশীদের কল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
একইসাথে তিনি জানান, বিদেশে জনশক্তির বাজার খুলতে সরকারের নেয়া নানা পদক্ষেপ ও উদ্যোগের কথা। এছাড়া, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৯৯০ সালের এইদিনে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।



