
রাজধানীর বনানীতে চীনা নাগরিক হত্যায় গুলশান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, রউফ ও এনামুল সিকিউরিটি গার্ডের চাকরি করতো। টাকার লোভেই তারা চিনা নাগরিক গাউজিয়ানের গলায় গামছা পেঁচিয়ে হত্যা হত্যা করেন।
এর আগে, গত ১১ই ডিসেম্বর দুপুর একটার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার ভেতর থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তিন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়।



