দেশবাংলা
তুরাগ নদীর তীরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

সাভারে তুরাগ নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বুধবার দুপুরে সাভারের আমিনবাজার তুরাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়, তিতাস ব্রিক্স, মিতালী ব্রিক্স ও এম এস এম ব্রিক্স গুড়িয়ে দেয়া হয়। একইসাথে এসব ভাটার মালিকদের ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।



