দেশবাংলা
পদ্মা সেতুতে ১৯তম স্প্যান

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসেছে আজ। ২১ ও ২২ নম্বর পিলারের ওপর ৪-সি নামে ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর প্রায় ৩ কিলোমিটার দৃশ্যমান হল।
বুধবার সকালে লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ তিয়ান-ই রওনা দেয় বলে জানায়, পদ্মা সেতু কর্তৃপক্ষ। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পের প্রকৌশলীরা জানান, আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর ৩ এফ নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু করা হয়।



