চীনের বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

চীনের জিয়াংসু প্রদেশের নানচাং শহরে অবস্থিত জিয়াংসু নরমাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
এসময় বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন তারা।
সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চিনের জিয়াংসু নরমাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংগঠনের উদ্যোগে, মিউজিক এন্ড আর্ট স্কয়ার চত্তরে বিজয় দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মিস সং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াংশি নরমাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে জিয়াংশী প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসময় তারা বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করেন।
বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন লুমান, সাউন, তানবীর, শোভন, মাহাদি, জিহাদ, সাজ সাকি ও সৌমিক। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশন করেন অমিত, সাউলী, সাইফ, সাদেক, রেজা এবং তৌহিদ।
চীন প্রতিনিধি, বাংলা টিভি



