দেশবাংলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শনিবার সকালে রাজধানীর উত্তরায় বেতন-ভাতার দাবিতে টপ জিন্স নামে একটি গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উত্তরা থেকে গাজীপুর, আশুলিয়া এবং বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, রাজধানীর উত্তরখানে আটিপাড়ায় অবস্থিত টপ জিন্স গার্মেন্টসের ২২ শতাধিক শ্রমিকের ২ মাস যাবত বেতন দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের দুই শতাধিক স্টাফ এর বিগত চার মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।
বেতন-ভাতার দাবিতে গত দশদিন ধরে আন্দোলন করলেও কোন সমাধান হয়নি। গেল বৃহস্পতিবার মালিক কর্তৃপক্ষ এবং উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের আশ্বাসে, আন্দোলন স্থগিত রাখা হয়।
কিন্তু তারা বেতন ভাতা না দিয়ে নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।



