বিশ্ববাংলা

লেবাননে বাংলাদেশির মৃত্যু

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার ভূঁইয়া নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় এন্তালিয়াস এলাকায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

কাউসার ভূঁইয়া দীর্ঘ ৭ বছর আগে লেবাননে আসেন। তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বৃহষ্পতিবার কর্মরত অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে তাঁর মালিক দ্রুত স্থানীয় চারাহাল হাপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কাউসার ভূঁইয়ার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গুলখার গ্রামে। তার বাবা মরহুম জমশু ভূঁইয়া।

এদিকে তাঁর মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ  দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button