দেশবাংলা

ভুয়া সনদে নিয়োগের অভিযোগ

গোপালগঞ্জে বাঁশবাড়ীয়া উজানী কাশালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারিক পদে ভুয়া সনদ নিয়ে নিয়োগের অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই বিদ্যালয়ে স্বপন কুমার বোসকে গ্রন্থাগারিক পদে নিয়োগ দেয়া হয় গত ২৬ নভেম্বর ২০১৬ তারিখে। নিয়োগ পাওয়া ওই গ্রন্থাগারিকের অভিজ্ঞতার সনদপত্র ভুয়া বলে অভিযোগ করেন ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ফরিদ আহমেদ তালুকদার।

তিনি বলেন, স্বপন কুমার বোস ২০১৬ সালে রয়েল ইউনির্ভাসিটি থেকে মাস্টার্স সাইন্স ইন লাইব্রেরি ম্যানেজম্যান্ট এন্ড ইনফরম্যাশনস সাইন্সে সিজিপিএ (৩.৫৯) নম্বর পেয়ে উত্তীর্ন হয়েছেন। প্রকৃতপক্ষে তার এই সনদপত্র জাল। ওই গ্রন্থাগারিক এই জাল সনদ দিয়েই ১৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রাপ্ত হন বলে জানান ওই অভিভাবক সদস্য।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল হক বলেন, স্বপন কুমার বোসের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তে ভুয়া প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে গিয়েছি। রয়েল ইউনিভার্সিটিতে প্রত্যয়ন পত্রের বিষয়ে চিঠি লিখবো। প্রত্যয়নপত্রে ভুয়া প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button