বাংলাদেশশোক সংবাদ

শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন স্যার ফজলে হাসান আবেদ

গভীর শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও এমিরেটাস চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। রোববার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার মরদেহ আনা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী, অনুরাগীসহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিরা, শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও।

সকাল  ১০টার সময় আর্মি স্টেডিয়ামে আনা হয় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদের মরদেহ। দেশের উন্নয়নের এই পথিকৃৎকে শেষ বারের মত শ্রদ্ধা নিবেদন করতে স্টেডিয়ামে উপস্থিত হন ব্র্যাকের কর্মীসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা।

শ্রদ্ধা জানান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় কফিন। একে একে শ্রদ্ধা জানান  রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

পরে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে, শুক্রবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশের উন্নয়নের অন্যতম এ দিশারী।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button