দেশবাংলা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একজন এবং ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান বাবলু নামে একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ভোরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছুলে, অসাবধানতাবশত ওই ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে,গতকাল ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে সদর উপজেলার জগন্নাথপুরে, আসাদুজ্জামান বাবলু মিনিবাসের চাপায় মারা যান। তিনি সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিন এর ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button