দেশবাংলা

নেত্রকোণায় শীতের পিঠা বিক্রির ধুম

নেত্রকোণা জেলা শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে শীতের পিঠা। বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে পিঠা কিনতে হচ্ছে ক্রেতাদের। আর শীতের পিঠা বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।

বিকাল থেকেই পিঠার দোকানের সামনে জটলা হয়ে দাঁড়িয়ে ক্রেতাদের গরম গরম পিঠা খাওয়ার দৃশ্য উপভোগ করছেন পথচারীরা। যেসব পিঠা বিক্রি হয় তার মধ্যে রয়েছে চিতই পিঠা, ডিম চিতই পিঠা, দুই ধরনের ভাপা পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, বড়া পিঠা ইত্যাদি।

রাস্তার মোড়ে অসংখ্য পিঠার দোকান রয়েছে। পিঠার দামও খুব বেশি নয়। পিঠার সঙ্গে দেয়া হয় সরিষা ভর্তা, শুটকি ভর্তা অথবা খেজুরের পাটালি গুড়।

মনি চন্দ্র দাস, নেত্রকোণা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button