দেশবাংলা

অন্যকে ফাঁসাতে নিজের অঙ্গ কাটলো যুবক

নোয়াখালীতে অন্যকে ফাঁসাতে নিজের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেছে নিজাম উদ্দিন নামে এক যুবক। নিজাম আলাইয়ারপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।

শনিবার রাতে থানায় পুলিশ হেফাজতে নিজাম জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হুমায়ুন কবিরসহ সাধারণ মানুষকে সায়েস্তা করতে মাদক ব্যবসার মুল হোতা জয়নাল আবদীনের প্ররোচনায়, সে এই মিথ্যার আশ্রয় নেয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ জানান, নিজামকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। সে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button