দেশবাংলা

শিমের আবাদে হতাশ চাষিরা

টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় এবার প্রচুর শিমের আবাদ হয়েছে। চলতি মৌসুমে বাজারে ভাল দাম থাকলেও, শিমের ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। গোড়া পঁচা, পাতা বৃদ্ধি, ফুল পঁচে যাওয়াসহ বিভিন্ন রোগের আক্রমণে কাঙ্খিত ফলন পাচ্ছেন না কৃষকরা। ফলে চাষিদের মাঝে দেখা দিয়েছে হতাশা।

চলতি মৌসুমে টাঙ্গাইলে এক হাজার ৬শ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। এর মধ্যে মধুপুর, ধনবাড়ি, ঘাটাইল ও সখীপুরে প্রচুর শিমের আবাদ করেছেন কৃষকরা। এবার বাগান থেকেই পাইকাররা ৪০ টাকা কেজি দরে শিম কিনে নিয়ে যাচ্ছেন।

তবে সমস্যা হয়েছে গাছের নানা রোগ নিয়ে। শিমের ফুল নষ্ট হয়ে যাচ্ছে। গাছের গোড়ায় দেখা দিয়েছে পঁচন। আর ফলের থেকে গাছে পাতা গজাচ্ছে বেশি। এতে কাঙ্খিত ফলন পাচ্ছেন না কৃষকরা।

কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।

শুধু পাহাড়িয়া এলাকা নয়, জেলার ১২টি উপজেলায় এবার শিমের আবাদ হয়েছে। তবে রোগ প্রতিরোধে সরকারি সহায়তা প্রদান করা না হলে, ক্ষতিগ্রস্থ হবেন কৃষক ও ব্যবসায়ীরা।

মোঃ রুবেল মিয়া, বাসাইল-সখীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button