একযুগেও চালু হয়নি ইনডোরের কার্যক্রম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযুগেও চালু হয়নি ইনডোরের কার্যক্রম। ২০০৬ সালে এ সেবা কেন্দ্রের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। এতে ভোগান্তী পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। অতি দ্রুত এর কাজ শেষ আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
কুমিল্লা জেলার একটি উল্লেখযোগ্য উপজেলা সদর দক্ষিণ উপজেলা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ উপজেলাটির অবস্থান হওয়ায় সড়ক দূর্ঘটনা প্রবন এ এলাকা। স্থানীয় মানুষের জন্য একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি।
এলাকার মানুষ ও মহাসড়কে কোন দূর্ঘটনা হলে রোগীদের একমাত্র আশ্রয়স্থল এ স্বাস্থ্যকেন্দ্রটিতে অন্তঃবিভাগ না থাকায় তাদেরকে জেলা সদর হাসপাতাল অথবা কোন প্রাইভেট হাসপাতালে যেতে হয়। এতে অনেক সময় ব্যায়ের কারণে প্রাননাশের ঘটনাও ঘটে থাকে। তাই অতি দ্রুত ইনডোর সার্ভিস চালু করার দাবী রোগী ও তাদের স্বজনদের।
এদিকে, কর্তব্যরত চিকিৎসকরা জানায়, হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা। হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত রোগীদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে জানিয়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান বলেন, কাজ দ্রুত এগিয়ে চলছে।
দ্রুত এ সমস্যা সমাধান হবে এমনটাই প্রত্যাশা রোগী, তাদের স্বজন ও হাসপাতাল কৃর্তপক্ষের।
আরিফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি



