অন্যান্যবাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের বিশেষ মূল্যে পণ্য দিচ্ছে সনি র‌্যাংগস

বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি র‌্যাংগস ।

রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসময় জানানো হয় মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সনি র‌্যাংগস থেকে পণ্য ক্রয়ে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সকল শো-রুম থেকে ডিসকাউন্টসহ বিভিন্ন অফার চলবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসারপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং  বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব ওসমান আলী।

র‌্যাংগস ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক জে এম একরাম হোসেন, চীফ অপারেটিং অফিসার তানভীর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

শহীদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button