আইন-বিচারবাংলাদেশ

‘নীরব এলাকা’য় হর্ন বাজানোয় ১৮ চালককে জরিমানা

রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষিত সচিবালয়ের আশপাশে হর্ন বাজানোয় ১৮ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিন অনেকে ক্ষমা চেয়ে শাস্তি থেকে বেঁচেছেন।

এসময় হর্ন বাজানোর কারণ জানতে চাইলে চালকরা জানান, এ এলাকায় হর্ন বাজানো যায় না; সেটা তারা জানেন না। কেউ জানিয়েছেন, পাশের গাড়ির কারণে তাকে হর্ন দিতে হয়েছে।

এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম ও কাজী তামজিদ আহমেদ। তিনি জানান, সতর্কতামূলক হিসেবে খুবই কম জরিমানা করা হচ্ছে (১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা)। এখন অনেককে হর্ন বাজানোর জন্য সতর্ক করা হচ্ছে।

তবে পরবর্তী সময়ে জরিমানার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন, এই ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button