প্রধানমন্ত্রীবাংলাদেশ
মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব গৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং বিশ্বের এক’শ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পাওয়ায় মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।



