দেশবাংলা

৪৮ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পায়নি নাম

বিজয়ের ৪৮ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পায়নি চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মুনাফ কবিরাজের নাম। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তার পরিবার।

১৯৭১ সালে তিনি শহরের পুরানবাজার লোহারপুল এলাকার নাপিত বাড়ি খালে, মুক্তিযোদ্ধাদের নৌকা দিয়ে পারাপারের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন।

যুদ্ধপরবর্তী সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত স্বাক্ষর সম্বলিত একটি পত্রের মাধ্যমে ২০০০ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সেই পত্রটি আজও বুকে আগলে রেখেছেন মুনাফ কবিরাজের স্ত্রী আমেনা খাতুন। বাবার নামটি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তির চেষ্টা করে যাচ্ছেন ২ ছেলে সিদ্দিক কবিরাজ, মিন্টু কবিরাজ ও মেয়ে তৌফিক বেগম।

সংশ্লিষ্ট খবর

Back to top button