বিনোদন
এবার ‘হিপহপ পুলিশ টু’

গত ১১ অক্টোবর প্রকাশ হয়েছিল গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের গান ‘হিপহপ পুলিশ’। দুই মাস পর শুক্রবার এলো তাদের এ গানটির সিক্যুয়েল। নাম ‘হিপহপ পুলিশ টু’।
আগেরটিতে ঘুষ-দুর্নীতি নিয়ে কথা বললেও এবার বলেছেন বেকার সমস্যা নিয়ে। বরাবরের মতোই গানটির কথা, সুর ও সংগীতে আছেন তবীব। তার সঙ্গে কণ্ঠে আছেন রানা। ভিডিওটিতে মডেল হিসেবে আছেন আজহার উদ্দিন রাসেল।
এটি পরিচালনা করেছেন তবীব নিজেই। কামরাঙ্গীচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন মাহমুদ হাসান তবীব।
এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এখন চলছে তাদের ‘হিপহপ পুলিশ’ সিরিজ।



