দেশবাংলা
বরিশালে ৫ টন জাটকা ইলিশ জব্ধ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে প্রায় ৫ টন জাটকা ইলিশ জব্ধ ও চালক মোঃ জুয়েলকে আটক করেছে মডেল থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পটুয়াখালী থেকে ঝাটকা ইলিশ বোঝাই করে বিক্রির জন্য ফরিদপুরের ভাঙ্গা নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইল্লা গাইনেরপাড় মাদ্রাসার সম্মুখে পৌঁছলে জাটকা বোঝাই পি-আপটি জব্ধ ও চালকে আটক করে থানায় নিয়ে আসে।
জব্ধকৃত জাটকা গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলার বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করে প্রশাসন।
এফ এম নাজমুল রিপন, বরিশাল



