বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নারীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী মোহাম্মদ নাসির উদ্দিন ও মেয়ে গুরুতর আহত হয়।

রোববার স্থানীয় সময় সকালে জিম্বাবুয়ের সীমান্ত সংলগ্ন এলাকায় মেশিনা নামক শহর থেকে জোহানসবার্গে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। জোহানেসবার্গের একটি স্কুলে মেয়েকে ভর্তি করানোর জন্য গাড়িতে যাচ্ছিলেন তারা।

এসময় বিপরীতদিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ হলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত অবস্থায় নাসির উদ্দিন ও তার স্কুল পড়ুয়া মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোহাম্মদ নাসির উদ্দিন দক্ষিণ আফ্রিকার সিটিজেন পারমিট হোল্ডার। দীর্ঘদিন থেতে লিম্পোপো প্রভিন্সের মোছিনা শহরে ব্যবসা করতেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button