নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ নির্বাচনে বিএনপির অংশগ্রহনকে স্বাগত জানান ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশন ডুপডা আয়োজিত বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা ২০১৯ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশের উন্নয়ন কোন বিশেষ দলের জন্য নয়,এ উন্নয়ন মানুষের জন্য উল্লেখ করে,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন রাজনীতিবিদদের মধ্যে বিভেদের দেয়াল দুর করে সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান দলের শীর্ষ এ নেতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুপডার সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক কে এম মুজিবর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাটিভি/শহীদ



