বাংলাদেশ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেন কেউ বিশৃঙখলা করতে না পারে সজাগ থাকার আহবান

 

ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সকালে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। অনুষ্ঠানে একটি সংগীত দল ক্রিসমাস ক্যারল পরিবেশন করে। বড়দিন উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে কেক কাটেন রাষ্ট্রপতি। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও,ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, আর্ল রবার্ট মিলার, যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বোরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আবদুল্লাহ ও রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button