দেশবাংলা

একটু হাসির জন্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতের সকাল আমরা সাধারনত চোখেই দেখিনা। মোড়ামুড়ি দিয়ে সকাল হওয়ার পর আরো হাজার টা মোচড় খেয়ে কম্বল জড়িয়ে ইতিউতি চেয়ে থাকি। আর যারা অফিস করার তাড়ায় রাস্তায় যান তারা দেখলেও দেখে থাকবেন রাস্তায় খড়কুটো জ্বালিয়ে খালি গায়ে কিছু মানুষ কিছু শিশুর উষ্ণতা পাওয়ার চরম প্রচেষ্টা, এবং সূয্যি মামার উপর রাগ, কেন উঠতে এত দেরি?

2 1 এই শীতে অসহায় ও দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে “একটু হাসির জন্য সুরক্ষা ফাউন্ডেশন” আজ বুধবার উক্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন-১৯ ” আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পরিচালক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ মারুফা ইয়াসমিন, (সিনিয়র শিক্ষক, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়), মোঃ সানোয়ার আলী (উপজেলা সমাজসেবা অফিসার) এবং মোঃ সামসুল হক (মুহাতামিম, ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসা) সহ আরো অনেকেই।
উপস্থিত বক্তারা এই অনুষ্ঠানের আয়োজকদের সাধুবাদ জানায় এবং সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০০ গরীব দুঃখী অসহায় মানুষেরা কম্বল পেয়ে খুশি হন।

3

সংশ্লিষ্ট খবর

Back to top button