
ভারতে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য ভারতের এনআরসি কার্যক্রমকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময়, সরকারের অদক্ষতা ও তোষণনীতিই বাংলাদেশকে ডাম্পিং স্টেশনে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময়, বাংলাদেশ ও বিএনপি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে, এ বক্তব্যের পক্ষে ওবায়দুল কাদেরের অবস্থানের সমালোচনা করেন মির্জা ফখরুল।
সরকারের অদক্ষতা ও তোষণনীতি দেশকে ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই মূখপাত্র।
অন্যদিকে, নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির মহানগর কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুই সিটি করপোরেশনের কাউন্সিলের পদে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।
বাংলাটিভি/শহীদ



