
কয়েক দিনের কনকনে শীতে ঢাকাসহ জনজীবন স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা আর ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ছিন্নমুল ও সাধারণ আয়ের মানুষ। বাধ্য হয়ে কাজে বেরিয়েছে মধ্য আয়ের মানুষ। এমন পরিস্থিতি আগামী দুই এক দিন থাকতে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে।
শীতের তীব্রতাঁর মধ্যেই গ্যাল রাত থেকেই সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে কিছুটা অস্বস্তিতে পরতে হয় নিম্ন ও মধ্য আয়ের মানুষের। জীবন-জীবিকার তাগিদে তীব্র শীত উপেক্ষা করে ছুটতে হচ্ছে তাঁদের।
অন্য দিকে শীতের হাত থেকে রক্ষা পেতে ফুটপাতে গরম কাপড়ের দোকান গুলো থেকে শীতের পোষাক কিনতে দেখা যায় সাধারণ মানুষদের।
আজ সারা দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি থেকে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থা আগামীকালও অব্যাহত থাকবে, তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি।



