অপরাধআইন-বিচারবাংলাদেশ

বেনাপোলে ফেনসিডিল ও মদসহ ড্রাইভার আটক

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ৩৩ বোতল ফেনসিডিল ৪ বোতল মদসহ ট্রাক চালক ভুট্টা মিয়া  নামে একজন কে আটক করেছে বিজিবি।

আটক ভুট্টা মিয়া নাটোর জেলার সিংড়া থানার রাখালগাছা গ্রামের নওশের আলীর ছেলে। রাতে আমড়াখালী চেকপোস্টে ট্রাক তল্লাশি করে এই অবৈধ মাদক পাওয়া যায়। আমড়াখালী চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্ট হতে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল ৪ বোতল মদ ও একটি ট্রাক সহ মোঃ ভুট্টা মিয়া কে আটক করা হয়। আটককৃত আসামিসহ মালামাল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button