
গাজীপুরের কালিয়াকৈরে সৎবাবা হাতে স্বর্ণা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।। বৃহস্পতিবার সন্ধ্যায় সফিপুর আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পর থেকে সৎবাবা মশিউর রহমান (৪৫) পলাতক রয়েছে।
নিহত স্বর্ণা আক্তার হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর কাচিয়াহাট গ্রামের মৃত মজির আলীর মেয়ে। স্বর্ণা তার সৎবাবা ও মায়ের সাথে কালিয়াকৈর উপজেলার সফিপুর আহম¥দনগর শাহাজ উদ্দিনের বাড়ীতে থাকতো। সে স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, মশিউরের সাথে ভোর চারটার দিকে রুপালির ঝগড়া হয়। এরপর রুপালি ও নিহত ভাই কারখানায় কাজে চলে যায়। সন্ধ্যায় পাশের রুমে স্বর্ণার গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।



