
কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।
সকালে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, সকালে গভীর সমুদ্রে ২৩জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে এলএনজি বাহী জাহাজ ও সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার করেছেন। বাকীদের উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। ট্রলার ডুবির কোনো কারণ জানা যায়নি। নিহত ও নিখোঁজ কারো পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।



