অন্যান্যঅপরাধবাংলাদেশ

ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের মীরসসরাই উপজেলার জোরারগঞ্জ বারৈয়ারহাট এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মো. ওমর ফারুক  নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে, গতকাল তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার কাছ থেকে  ৪শ ৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মাহমুদুল হাসান মামুন।  সে দীর্ঘদিন ধরে শহরের বাইরে থেকে এসব মাদকদ্রব্য নিয়ে বিক্রয় করত বলে স্বীকারোক্তি দিয়েছে বলেও জানায় র‌্যাব।  গ্রেফতারকৃত ওমর ফারুক খাগড়াছড়ি জেলার রামগড় থানার ফেনীরকুল এলাকার মো. ইউনুছের ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button