প্রধানমন্ত্রীবাংলাদেশ

বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামী শ্রমিকরা যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

শনিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নতুন ড্রিমলাইনার এর বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আরও উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মোবাইল এ্যাপস।

বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে বিমানে স্বর্ণ চোরাচালান বন্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি।

বিদেশগামী শ্রমিকরা যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরের নিরাপাত্তায় ভিআইপিসহ সবাইকে আইন মেনে চলারও আহ্বান জানান সরকার প্রধান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button